hadith book logo

প্রাথমিক তাওহীদ শিক্ষা

লেখকঃ ডঃ আব্দুল আযীয বিন মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

আসমানী কিতাবসমূহের প্রতি ঈমান: ক- আসমানী কিতাবসমূহে বিশ্বাসের অর্থ:

এ দৃঢ় বিশ্বাস রাখা যে আল্লাহর কিছু কিতাব রয়েছে, যা তিনি বান্দাদের হেদায়েতের জন্য তাঁর রাসূলগণের প্রতি অবতীর্ণ করেছেন। এ কিতাবগুলো আল্লাহর বাণী যা তিনি নিজে যেভাবে তাঁর জন্য শোভাপায় সেভাবে বলেছেন। এ সকল কিতাবে বিশ্ব মানবতার জন্য উভয় জাগতিক সত্য, আলো এবং পথ নির্দেশনা রয়েছে।

আসমানী কিতাবসমূহে বিশ্বাস তিনটি বিষয়কে শামিল করে:

১- এ বিশ্বাস রাখা যে আসমানী কিতাবসমূহ আল্লাহর পক্ষ থেকেই অবতীর্ণ।

২- আল্লাহ্‌ (আলাইহিস সালাতু ওয়াস সালাম) তাঁর যে সকল কিতাবের নাম আমাদেরকে জানিয়েছেন তা বিশ্বাস করা। যেমন: আল্‌ ক্বুরআন, যা আল্লাহ্‌ (আলাইহিস সালাতু ওয়াস সালাম) আমাদের নবী মুহাম্মাদ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর প্রতি অবতীর্ণ করেছেন। তাওরাত যা মূসা  এর উপর নাযিল করা হয়েছে, ইন্‌জীল যা ইসা  এর উপর এবং যাবুর যা দাউদ  এর প্রতি নাযিল করা হয়েছে।

৩- এ সকল কিতাবের সংবাদ গুলোকে সত্যায়ন করা। যেমন: ক্বুরআনের সংবাদসমূহ। আসমানী কিতাব সমূহের প্রতি বিশ্বাস ঈমানের অন্যতম রোকন। আল্লাহ্‌ (আলাইহিস সালাতু ওয়াস সালাম) বলেন:

﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا آمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي نَزَّلَ عَلَى رَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي أَنْزَلَ مِنْ قَبْلُ وَمَنْ يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلّ ضَلَالًا بَعِيدًا﴾ [ النساء : ১৩৬َ[

অর্থ: হে ঈমানদারগণ, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন কর এবং বিশ্বাস স্থাপন কর তাঁর রাসূলগণও তাঁর কিতাবসমূহের উপর, যা তিনি নাযিল করেছেন স্বীয় রাসূলগণের উপর এবং সেসমস্ত কিতাবের উপর যেগুলো নাযিল করা হয়েছিল ইতিপূর্বে। যে আল্লাহর উপর, তাঁর ফেরেশতাদের উপর, তাঁর কিতাব সমূহের উপর এবং রসূলগণের উপর ও কিয়ামত দিনের উপর বিশ্বাস করবে না, সে পথভ্রষ্ট হয়ে বহু দূরে গিয়ে পড়বে। সূরাহ্‌ আন নিসা, আয়াত ১৩৬।

অত্র আয়াতে আল্লাহ্‌ তায়ালা তাঁর নিজের, তদীয় রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম), প্রিয় নাবী মুহাম্মাদ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর উপর নাযিলকৃত কিতাব তথা ক্বুরআনুল কারীম এবং ক্বুরআনের পূর্বে নাযিলকৃত আসমানী কিতাবসমূহের প্রতি ঈমান আনার আদেশ দিয়েছেন। রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজেও ঈমান সম্পর্কে বলেছেন:

﴿أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ﴾ ) صحيح مسلم -১/ ৮৭(

অর্থ: ঈমান হলো, তুমি আল্লাহ্‌ (আলাইহিস সালাতু ওয়াস সালাম), তাঁর ফেরেশ্‌তাগণ, কিতাবসমূহ, রাসূলগণ (আলাইহিমুস্‌ সালাম), শেষ দিবস এবং ভাগ্যের ভালোমন্দের প্রতি বিশ্বাস রাখবে। সহীহ্‌ মুসলিম ১/৮৭।