hadith book logo

প্রাথমিক তাওহীদ শিক্ষা

লেখকঃ ডঃ আব্দুল আযীয বিন মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

গ- যখন আমরা ক্বুরআনের বিশেষত্ব ও একক বৈশিষ্ট জানতে পারলাম তখন জানা দরকার ক্বুরআনের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য কি?

কুরআনের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য:

- পবিত্র ক্বুরআনুল কারীমকে ভালোবাসা ও সম্মান করা আমাদের উপর ওয়াজিব বা আবশ্যক। কেননা, ইহা মহান রব্বুল আলামীনের বাণী। সঙ্গত কারনেই তা সর্বাধিক সত্য এবং উত্তম কথা।

- ক্বুরআন মাজীদ পড়া, এর আয়াত ও সূরাহ্‌ সমূহ নিয়ে গবেষনা করা, ক্বুরআনের নসিহত, সংবাদ সমূহ এবং ঘটনাবলী নিয়ে চিন্তা করা আমাদের একান্ত কর্তব্য।

- ক্বুরআনের হুকুম-আহ্‌কাম, আদেশ সমূহ এবং শিষ্টাচার গুলোর অনুসরণ ও আনুগত্য করা আমাদের জন্য ওয়াজিব। উম্মুল মু'মিনীন আয়িশা  রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসিত হলে বলেছিলেন: ﴿كَانَ خُلُقُهُ الْقُرْآنَ﴾ অর্থ: রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর চরিত্র ছিল আল্‌ ক্বুরআন। মুসনাদে আহমাদ ৫০/১১৬, সহীহ্‌ মুসলিম।

হাদীসের অর্থ: রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) হলেন ক্বুরআনের বিধিবিধান ও শরীয়তের বাস্তবরূপ। তিনি (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) ক্বুরআনের দিক নির্দেশনাকে পরিপূর্ণরূপে অনুসরণ করেছেন। আর এ জন্যই রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর আনুগত্য করা আমাদের জন্য আবশ্যক। কেননা, তিনিই (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) হলেন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় নমুনা। যেমন: আল্লাহ্‌ (আলাইহিস সালাতু ওয়াস সালাম) বলেন:

﴿لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا﴾ [ الأحزاب : ২১[

অর্থ: যারা আল্লাহ্‌ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্যে রাসূলুল্লাহর (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) মধ্যে উত্তম নমুনা রয়েছে। সূরাহ্‌ আল্‌ আহ্‌যাব আয়াত ২১।