hadith book logo

প্রাথমিক তাওহীদ শিক্ষা

লেখকঃ ডঃ আব্দুল আযীয বিন মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

ইসলামী আক্বীদাহ্‌ ও তার গুরুত্বের উপরে একটি প্রারম্ভিকা:

আক্বীদাহ্‌ (বিশ্বাস) ও শরীয়তের (মতাদর্শের) সমন্বয় হল ইসলাম ধর্ম। আক্বীদাহ্‌ দ্বারা সেই সকল বিষয় উদ্দেশ্য যেগুলো আত্মা সত্যায়ন করে, তাতে অন্তর শান্তি পায় এবং হৃদয়ে এমন বিশ্বাস জন্ম হয় যাতে কোন সন্দেহ ও সংশয় থাকে না।

শরীয়ত দ্বারা উদ্দেশ্য হল: সেই সকল কাজ যা করতে ইসলাম আদেশ দিয়েছে। যেমনঃ সালাত (নামাজ), যাকাত, সিয়াম (রোযা), এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করা ইত্যাদী।