hadith book logo

প্রাথমিক তাওহীদ শিক্ষা

লেখকঃ ডঃ আব্দুল আযীয বিন মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

ঙ- আসমানী কিতাবসমূহের প্রতি ঈমান আনার প্রভাব:

আসমানী কিতাবসমূহের উপর ঈমান আনার বেশ কিছু প্রভাব রয়েছে। নিচে কিছু প্রভাব উল্লেখ করা হল:

১- বান্দার প্রতি আল্লাহর বিশেষ মনোযোগ, অনুগ্রহ ও পূর্ণ রহমাত সম্পর্কে জ্ঞানলাভ। কেননা, আল্লাহ্‌ (আলাইহিস সালাতু ওয়াস সালাম) প্রত্যেক ক্বওম বা জাতির জন্য একটি করে কিতাব নাযিল করেছেন। যার মাধ্যমে তিনি তাদেরকে সঠিক পথ দেখিয়েছেন এবং এই কিতাবের দ্বারাই তাদের উভয় জাগতিক কল্যাণ অর্জিত হবে।

২- শরীয়ত প্রবর্তনে আল্লাহর হিকমত সম্পর্কে জ্ঞানার্জন। কেননা, আল্লাহ্‌ (আলাইহিস সালাতু ওয়াস সালাম) প্রত্যেক জাতির জন্য তাদের অবস্থা ও ব্যক্তি চরিত্রের উপযোগী শরীয়ত প্রবর্তন করেছেন। যেমন আল্লাহ্‌ (আলাইহিস সালাতু ওয়াস সালাম) বলেন:

﴿لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا﴾ [ المائدة : ৪৮]

অর্থ: আমি তোমাদের প্রত্যেককে একটি আইন ও পথ দিয়েছি। সূরাহ্‌ আল মায়িদাহ্‌ আয়াত ৪৮।

৩- আসমানী কিতাব নাযিলের ক্ষেত্রে আল্লাহ্‌ তায়ালার কৃতজ্ঞতা প্রকাশ করা। কেননা, এ সকল কিতাব দুনিয়া ও আখিরাতে আলো এবং পথ নির্দেশক। সঙ্গত কারণেই এ বড় নিয়ামতের জন্য আল্লাহ্‌ তায়ালার শুকরিয়া আদায় করতে হবে।