hadith book logo

প্রাথমিক তাওহীদ শিক্ষা

লেখকঃ ডঃ আব্দুল আযীয বিন মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

তৃতীয় মূলনীতি হল: নবী (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) কে জানা ও চেনা:

১- আমার নবী মুহাম্মাদ বিন আব্দুল্লাহ্‌ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম)।

২- বিশ্বের সকল মানুষদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ্‌ (আলাইহিস সালাতু ওয়াস সালাম) আমাদের নবী মুহাম্মাদ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) কে প্রেরণ করেন।

৩- নবী (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর আনুগত্য করা আমাদের জন্য ওয়াজিব (অপরিহার্য)। আল্লাহ্‌ (আলাইহিস সালাতু ওয়াস সালাম) বলেন:

﴿ وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا ﴾ [ الحشر : ৭[

অর্থ: এবং রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) তোমাদেরকে যা দেন তা তোমরা আঁকড়ে ধরো এবং যা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরাহ্‌ আল হাশর আয়াত ৭।