১
প্রাথমিক তাওহীদ শিক্ষা
লেখকঃ ডঃ আব্দুল আযীয বিন মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩০
ঘ- ফেরেশ্তাগণের প্রতি ঈমান আনার প্রভাব:
মু'মিনের জীবনে ফেরেশ্তাগণের প্রতি ঈমান আনার বড় প্রভাব রয়েছে। তার মধ্যে নিম্নে কিছু উল্লেখ করা হল:
১- আল্লাহর বড়ত্ব, শক্তি এবং পরিপূর্ণ ক্ষমতা সম্পর্কে জ্ঞানার্জন করা। কেননা, সৃষ্টির বড়ত্ব স্রষ্টার বড়ত্বের উপর প্রমাণ বহন করে। ফলে মু'মিন আল্লাহকে আরো বেশী সম্মান ও মর্যাদা দান করে। কারণ আল্লাহ্ (আলাইহিস সালাতু ওয়াস সালাম) আলো থেকে বহু সংখ্যক পাখা বিশিষ্ট্য ফেরেশ্তাগণকে সৃষ্টি করেছেন।
২- আল্লাহর আনুগত্যে অটল থাকা, যে ব্যক্তি বিশ্বাস করে ফেরেশ্তাগণ তার সকল আমল লিপিবদ্ধ করেন সে অবশ্যই আল্লাহকে ভয় করবে, ফলে সে প্রকাশ্য বা গোপনে আল্লাহর অবাধ্য হবে না।
৩- আল্লাহর আনুগত্যে ধৈর্য্য ধারণ করা। মু'মিন ব্যক্তি যখন এ বিশ্বাস রাখবে যে বিশাল পৃথিবীতে হাজারো ফেরেশ্তা তার সাথে আল্লাহর আনুগত্য করছে তখন সে প্রফুল্লতা এবং আত্ম তৃপ্তি অনুভব করবে।
৪- আল্লাহ্ তায়ালা কর্তৃক আদম সন্তানকে বিশেষ গুরুত্ব দেওয়ার দরুন তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করা। কেননা, তিনি (আলাইহিস সালাতু ওয়াস সালাম) এমন কিছু ফেরেশ্তা নিযুক্ত করেছেন যারা তাদের হেফাযতে সদা প্রস্তুত রয়েছেন।
৫- যখন কেউ মালাকুল মাওতের কথা স্মরণ করবে তখন সতর্ক হবে যে, এই দুনিয়া ধ্বংশশীল, চিরস্থায়ী নয়। ফলে সে ঈমান ও সৎকর্মের মাধ্যমে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করবে।