hadith book logo

প্রাথমিক তাওহীদ শিক্ষা

লেখকঃ ডঃ আব্দুল আযীয বিন মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

তৃতীয় মূলনীতি: আমাদের নবী মুহাম্মাদ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) সম্পর্কে জ্ঞানার্জন করা।

১- তিনি হলেন: মুহাম্মাদ বিন আব্দুল্লাহ্‌ বিন আব্দুল মুত্তালিব আল-হাশিমী, আল-কুরায়িশী (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম), এবং তিনি হলেন সর্বশ্রে ও শেষ নবী।

২- আমাদের নবী (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) ইসলাম ধর্ম পৌঁছিয়েছেন। আমাদেরকে সকল কল্যাণের আদেশ দিয়েছেন এবং সকল প্রকার অকল্যাণ হতে নিষেধ করেছেন।

৩- রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর আনুগত্য করা আমাদের সকলের উপর ওয়াজিব (আবশ্যক)। আল্লাহ্‌ তায়ালা বলেন:

﴿لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ﴾ [ الأحزاب : ২১ [

অর্থ: রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সূরাহ্‌ আল আহ্‌যাব আয়াত ২১।

৪- পিতা-মাতা এবং সকল মানুষ থেকে মুহাম্মাদ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) কে বেশী ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব (আবশ্যক)। রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

﴿لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ﴾ ( صحيح البخاري - ১ / ২৪)

অর্থ: তোমাদের কেউ ততক্ষণ পূর্ণ মূ'মিন হতে পারবেনা, যতক্ষণ সে আমাকে তার পিতা, সন্তান এবং সকল মানুষ থেকে বেশী ভালো না বাসবে। বুখারী ও মুসলিম। তাঁর (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) ভালোবাসা হল: তাঁর অনুসরণ, অনুকরণ এবং আনুগত্য করা।