১
অধ্যয়ন ও জ্ঞানসাধনা
লেখকঃ আবু বকর সিরাজী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২
জগদ্বাসীর চন্দ্র ও আসমানবাসীর চন্দ্র
রাতের সৌন্দর্য কোন্ বস্তুতে নিহিত? কাব্য-কবিতায়, উপমা-উৎপ্রেক্ষায় কোন্ বস্তু বেশি ব্যবহৃত হয়? পূর্ণিমার চাঁদ এবং চাঁদের আলো! কবি-গল্পকারদের কবিতা ও গল্প যেন চাঁদের রশ্মি ছাড়া আলোই ছড়ায় না! পূর্ণিমার রাতের স্নিগ্ধ আলোর মোহনীয় দৃশ্য মানসপটে গভীর প্রভাব ফেলে না- এমন লোকের অস্তিত্ব বোধ হয় সারাবিশ্বে কোথাও খুঁজে পাওয়া যাবে না। ছোটো-বড় সকলের কাছে চাঁদ এবং চাঁদের আলো প্রিয় এবং উপমাযোগ্য। জগদ্বাসীর কাছে যদি চাঁদ এবং চাঁদের কদর এত থাকে, তবে আসমানবাসী এবং স্বয়ং আসমান-জমিনের অধিপতির কাছে চাঁদের আলোর চেয়েও আকর্ষণীয় বস্তু আছে। তা হচ্ছে ইলম এবং ইলমধারী ওলামায়ে কেরাম। হাদীছের পরের অংশে সে কথাই বলা হয়েছে:
وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ
‘আবেদের ওপর আলেমের মর্যাদা তেমন, যেমন নক্ষত্ররাজির ওপর পূর্ণিমার চাঁদের মর্যাদা।’ [ইবন মাজাহ: প্রাগুক্ত]