hadith book logo

অধ্যয়ন ও জ্ঞানসাধনা

লেখকঃ আবু বকর সিরাজী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৭

দশম অন্তরায়: হীনমন্যতা

ইলম হাসিলের অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে হীনমন্যতা। অনেকে ইলম শিখতে এসে হীনমন্যতায় ভোগে। কেউ ভাবে, ইলম শিখে কী হবে? অর্থাৎ পার্থিব জীবনের বড় ধরনের সফলতা না পাওয়ার আশঙ্কায় হীনমন্যতায় ভোগা। আবার কেউ কেউ হীনমন্যতায় ভোগার কারণে সামান্য ইলমে তুষ্ট হয়।

এটা ইলম হাসিলের জন্য যে কত বড় অন্তরায় তা পূর্বসূরীগণ ঠিকই বুঝেছিলেন। যেমন, এক কবি বলেন,

فكن رجلا رجله في الثرى ++ وهامة همته في الثريا

‘সুতরাং তুমি হয় ওই ব্যক্তির মতো, যার পা ছুরাইয়া তারকার ওপর এবং হিম্মত ছুরাইয়া তারকা ছাড়িয়ে।’