hadith book logo

অধ্যয়ন ও জ্ঞানসাধনা

লেখকঃ আবু বকর সিরাজী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৮

প্রথম অন্তরায়: ইলমের মর্ম সম্পর্কে অবহিত না হওয়া

ইলমের প্রতিবন্ধকতার একটি হচ্ছে, ইলমের মর্ম সম্পর্কে অবহিত না হওয়া। অর্থাৎ ইলম যে অত্যন্ত মূল্যবান সম্পদ তার মর্ম অনুধাবন করতে ব্যর্থ হওয়া। অনেকে ইলম হাসিল করতে আসে বটে কিন্তু এর মূল্য অনুধাবন করতে পারে না। সে মনে করে ইলম নিতান্তই মামুলি বস্তু এবং এর উপকারিতা সামান্য। বরং কেউ কেউ তো চরম হীনমন্যতায় ভোগে একথা ভেবে যে, ধর্মহীন জাগতিক শিক্ষায় ধন-সম্পদ ও প্রভাব-প্রতিপত্তির সুযোগ বেশি। কিন্তু এখানে তো এর কিছুই নেই! এসব ভেবে নিজেকে একেবারে মূল্যহীন এবং ইলমকে স্বল্পদামী জ্ঞান করে। যার চূড়ান্ত পরিণাম হচ্ছে ইলম থেকে বঞ্চিত হওয়া।