১
অধ্যয়ন ও জ্ঞানসাধনা
লেখকঃ আবু বকর সিরাজী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৫
পাচকের ঘরে বিচারক
ইলম মানুষকে নানাভাবে সম্মানিত করে। একটি ঘটনা বলি। হাশেম ইবন বাশির ইবন আবূ হাযেম সালামী ওয়াসেতী (রহ.)-এর পিতা ছিলেন হাজ্জাজ ইবন ইউসুফের পাচক। অবশ্য পরে এই পেশা ছেড়ে দিয়ে ফলের ব্যবসা শুরু করেন। বাশির পুত্র হাশেমকে ইলম অন্বেষণে বাধা দিতেন এবং ব্যবসার সঙ্গে যুক্ত করতে চেষ্টা করতেন। কিন্তু পুত্র হাশেম ইলম অন্বেষণ থেকে বিরত হতে অস্বীকৃতি জানান। এভাবে চলতে থাকে দিন। একবার হঠাৎ হাশেম (রহ.) অসুস্থ হয়ে পড়েন। সংবাদ পেয়ে ওয়াসেতের বিচারক আবূ শায়বা তাকে দেখতে আসেন। তার সঙ্গে আসেন গণ্যমান্য আরো অনেকেই। হাশেমের পিতা বাশির ঘটনা দেখে খুব খুশি হন এবং বলেন, হে বৎস! আমি বুঝতে পারছি ইলমের কারণেই তুমি এই মর্যাদায় উপনীত হয়েছো যে, স্বয়ং বিচারক তোমার সাক্ষাতে এসেছেন! আজ থেকে আমি তোমাকে ইলম অন্বেষণে বাধা দেব না।
হাশেম (রহ.) অত্যন্ত উঁচুমাপের বুযুর্গ ছিলেন। মালেক, শুবা, ছাওরী, আহমাদ ইবন হাম্বল (রহ.) প্রমুখ বিখ্যাত হাদীছ বিশারদের কাছে ইলমে হাদীছ অর্জন করেছেন। তিনিও ছিলেন ইমাম আবূ হানীফা (রহ.)-এর মতো ইবাদতগুজার।