hadith book logo

অধ্যয়ন ও জ্ঞানসাধনা

লেখকঃ আবু বকর সিরাজী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৭

ইলমের অন্তরায়

ইলম অমূল্য সম্পদ, সীমাহীন এর গুরুত্ব। আর দুনিয়ার নিয়মই এমন, যে বস্তু যত মূল্যবান তা ততই গুরুত্বের দাবি রাখে এবং মানুষ তা হাত ছাড়া না হওয়ার নানা রকম উপায় অবলম্বন করে। সে হিসেবে ইলম অর্জনে সহায়ক অনেক পন্থাও যেমন অবলম্বন করতে হয় তেমনিভাবে ইলম অর্জনে প্রতিবন্ধক অনেক পন্থাও পরিহার করতে হয়। আসলে যুগ ও সময়ের হাওয়ায় প্রতিবন্ধকতার নতুন নতুন উপসর্গ যোগ হয়। তাই যুগ ও সময়ের বিচার ও মূল্যায়ন করে ইলমের অন্তরায় যাবতীয় বিষয়াদি থেকে আমাদের দূরে থাকতে হবে। নিম্নে ইলমের প্রতিবন্ধক কিছু বিষয় তুলে ধরা হলো। আশা করি আমরা সকলে এসব থেকে দূরে থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ।