১
অধ্যয়ন ও জ্ঞানসাধনা
লেখকঃ আবু বকর সিরাজী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৪
ইলমের সঙ্গে সময় কাটানো সাহাবায়ে কেরামের সঙ্গে সময় কাটানোর মতো
আবদুল্লাহ ইবন মুবারক (রহ.)-এর মজলিসে একবার কিছু লোক আগমন করলেন। এর কিছুক্ষণ পর লোকগুলো মজলিস থেকে বের হয়ে গেলেন। তাদের চেহারার অভিব্যক্তি দেখে মনে হলো ইবন মুবারক (রহ.) তাদের প্রতি সন্তুষ্ট হননি। তাদের কেউ একজন বললেন, মনে হয় আপনার কাছে এমন কোনো লোক আছে যাদের প্রতি আপনার হৃদয়ের সুসম্পর্ক রয়েছে। তিনি একথা বলে ইঙ্গিত করেছেন পরিবার- পরিজনের দিকে। একথা শুনে আবদুল্লাহ ইবন মুবারক (রহ.) বললেন, বরং তাদের চেয়েও প্রিয় কেউ আছেন। আমি তো সাহাবায়ে কেরাম, তাবেঈগণের সঙ্গে সময় কাটাই! অর্থাৎ আমি ইলমের সঙ্গে সময় কাটাই এবং ইলমের সঙ্গে সময় কাটানোটা আমার কাছে পরিবার-পরিজনের চেয়ে শ্রেয়।