hadith book logo

অধ্যয়ন ও জ্ঞানসাধনা

লেখকঃ আবু বকর সিরাজী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৯

ইলমের কারণে বিধর্মীও সম্মানযোগ্য

ইলম এমন এক দৌলত, যার বদৌলতে একজন বিধর্মীও সম্মান লাভের যোগ্য হতে পারে। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, বদর যুদ্ধে ৭০জন কাফের যুদ্ধবন্দী হিসেবে গ্রেফতার হয়ে মদীনায় নীত হয়। মক্কাবাসী সে সময় আরবী পঠন ও লিখন বিদ্যায় পারদর্শী ছিল। পক্ষান্তরে মদীনাবাসী ছিল এর বিপরীত। তারা ছিল নিরক্ষর। যুদ্ধবন্দীদের কিছু ছিল মূর্খ, লেখাপড়া না জানা। তাদেরকে অর্থের বিনিময়ে মুক্তি দেওয়া হয়। আর যারা ছিল শিক্ষিত তাদের প্রত্যেকের যিম্মায় মদীনার দশজন করে শিশু ন্যস্ত করা হয় এবং এদের শিক্ষা প্রদানকে তাদের মুক্তিপণ সাব্যস্ত করা হয়। এভাবে তারা বিধর্মী হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ইলমের কারণে তাদেরকে সম্মান করেন এবং অন্যদের তুলনায় ভিন্ন মর্যাদা প্রদান করেন। এর দ্বারা বুঝা যায়, ইলম এমন এক সম্পদ, যার বদৌলতে একজন বিধর্মীও সম্মানের পাত্র হতে পারে। সুতরাং কোনো মুসলিম যদি এই ইলমের অধিকারী হয় তবে তার সম্মান কত বেশি হতে পারে?