hadith book logo

অধ্যয়ন ও জ্ঞানসাধনা

লেখকঃ আবু বকর সিরাজী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

ইলম সম্মানিত করে

সালেম ইবন আবূ শুজা‘ বলেন, ‘আমার মুনিব তিনশত দিরহাম দিয়ে ক্রয় করে আমাকে আজাদ করে দেন। আজাদ হওয়ার পর বললাম, আমি কোন পেশায় জড়িত হতে পারি? অনেক ভেবে শেষ পর্যন্ত ইলমের অন্বেষণে লেগে পড়লাম। এই অবস্থায় এক বছরও গত হলো না, এরই মধ্যে শহরের প্রশাসক আমার সঙ্গে সাক্ষাত করতে এলেন কিন্তু আমি তাকে অনুমতি দিলাম না।’