hadith book logo

অধ্যয়ন ও জ্ঞানসাধনা

লেখকঃ আবু বকর সিরাজী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০

ইলমহীন ব্যক্তি ইসলাম ধ্বংসকারী

আল্লামা ইবনুল কায়্যিম (রহ.) বলেন, ‘ইমাম শাফেয়ী (রহ.) কোনো ব্যক্তিকে দেখলে প্রথমে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতেন। যদি তিনি আলেম ও আমলদার হতেন তবে ছেড়ে দিতেন। অন্যথায় তাকে তিক্ত ভাষায় ভর্ৎসনা করতেন এবং বলতেন,

لا جزاك الله خيراً لا عن نفسك و لا عن الإسلام ضيَّعتَ نفسك و ضيَّعتَ الإسلام

‘আল্লাহ তোমাকে উত্তম বিনিময় না দিন- না তোমার নিজের থেকে না ইসলাম থেকে। তুমি নিজেকেও ধ্বংস করেছ, ইসলামকেও ধ্বংস করেছ!’

জনৈক বুযুর্গ বলেন,

العلماء سرج الأزمنة كل واحد مصباح زمانه يستضيء به أهل عصره

‘আলেমগণ যুগের প্রদীপ, প্রত্যেকের নিজের সময়ের বাতিস্বরূপ; লোকেরা তাদের থেকে আলো সংগ্রহকারী।’