hadith book logo

অধ্যয়ন ও জ্ঞানসাধনা

লেখকঃ আবু বকর সিরাজী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

ইলমের দাবী করাও গৌরবের বিষয়

মানুষ সাধারণত ওইসব বস্তুর দাবি করা এবং তা নিজের মধ্যে থাকাকে গৌরবের মনে করে যা অমূল্য ও সর্বজন প্রশংসনীয়। এই হিসেবে ইলম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বস্তু। একারণেই দুনিয়ার কেউই ‘নিজে জাহেল’ একথা স্বীকার করতে চায় না এবং কেউ তাকে জাহেল বলুক তাও পছন্দ করে না। কেউ তাকে ‘জাননেওয়ালা’ কিংবা ‘ইলমওয়ালা’ বললে খুশি হয়। আলী রাদিয়াল্লাহু ‘আনহু বলেন,

كفى بالعلم شرفاً أن يدعيه من لا يحسنه ويفرح به إذا نسب إليه وكفى بالجهل ذمّاً أن يتبرأ منه من هو فيه

‘ইলমের মর্যাদা বুলন্দ হওয়ার জন্য এটাই বড় আলামত, যে কেউ ইলম রাখে না সেও ইলমের সঙ্গে সম্বোধিত হলে খুশি হয়। আর মূর্খতার নীচতার প্রমাণ এই, যার মধ্যে এই মূর্খতা আছে সেও এ থেকে পানাহ চায় এবং মূর্খতার নামে সম্পৃক্ত হওয়া অপছন্দ করে।’