১
অধ্যয়ন ও জ্ঞানসাধনা
লেখকঃ আবু বকর সিরাজী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫২
ইলমের পথে চলে কোনো কারণে কাঙ্ক্ষিত ইলম হাসিল করতে না পারলেও ছাওয়াব
ইলমের রাস্তা এমন এক বরকতময় রাস্তা যে, এখানে ব্যর্থতা বলতে কোনো কিছু নেই। এমনকি কোনো ব্যক্তি যদি ইলম হাসিল করতে এসে কোনো কারণে ব্যর্থও হয়, তথাপি তার জন্য ছাওয়াব রয়েছে। স্কুল-কলেজে তো পাশ করতে না পারলে কয়েক বছরের শ্রম একেবারেই বৃথা যায়। পরীক্ষার আগের সমস্ত লেখাপড়াকে ব্যর্থ ও মূল্যহীন আখ্যায়িত করা হয় পরীক্ষায় পাশ করতে না পারলে। কিন্তু আল্লাহ তা‘আলার খাজানা এবং দানের ভাণ্ডার এত বিস্তৃত যে, তিনি দ্বীনী ইলম শিখতে আসা কাউকে বঞ্চিত করেন না। বরং একনিষ্ঠতার সঙ্গে কেউ ইলম শিখতে এসে যদি কোনো কারণে ব্যর্থ হয় আল্লাহ তা‘আলা তাকেও তার নিয়তের বদৌলতে ছাওয়াব দান করেন।