hadith book logo

অধ্যয়ন ও জ্ঞানসাধনা

লেখকঃ আবু বকর সিরাজী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

ইলমের ফযীলত ও মর্যাদা সম্পর্কে হাকিম-বিজ্ঞগণের বক্তব্য ও মন্তব্য

ইলম হাসিলে লুকমানের উপদেশ:

লুকমান (রহ.) হিকমত ও প্রজ্ঞার জন্য বিশেষ পরিচিত ছিলেন। তিনি পুত্রকে বিভিন্ন সময় শিক্ষণীয় উপদেশ দিতেন। ইতিহাসের পাতায় তা স্থায়ীভাবে সংরক্ষিত আছে। ইলমের গুরুত্ব প্রদান করে তিনি পুত্রকে ওসিয়ত করেছিলেন-

يا بني جالس العلماء وزاحمهم بركبتيك فإن الله سبحانه يحيي القلوب بنور الحكمة كما يحيي الأرض بوابل السماء

‘হে বৎস! তুমি ওলামায়ে কেরামের মজলিসে বসো এবং তোমার দু’হাঁটু বসিয়ে তাদের কাছে ভীড় জমাও। কেননা আল্লাহ তা‘আলা ইলম ও হিকমতের বদৌলতে অন্তরকে জীবন্ত করেন, যেভাবে আসমানের পানি (বৃষ্টি) দ্বারা জমিনকে জীবিত করেন।’