১
ইসলামে সার্বভৌমত্বের স্বরূপ
লেখকঃ ড. মোঃ আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০
১। স্থায়িত্ব : (Permanence) :
ইসলামী সার্বভৌমত্বের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর স্থায়িত্ব। স্থায়িত্ব বলতে তাই বুঝায় যার কোনো ক্ষয়, লয় নেই, কোনো কমতি নেই। সকল অবস্থা ও পরিস্থিতিতে এর অবস্থান ও গুণসমূহ অটুট থাকে। আয়াতুল কুর্সীতে এ বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে ‘আল হাইয়্যু’ চিরঞ্জীব শাশ্বত সত্তা শব্দ ব্যবহত হয়েছে, আল্লাহ চিরঞ্জীব যার জীবনের শুরুও নেই শেষও নেই। তিনি চিরন্তন অনাদি এবং চিরস্থায়ী। মহান আল্লাহ তা‘আলার সার্বভৌমত্ব এককভাবে অন্য কারো এক বিন্দু অংশীদারিত্ব ব্যতীতই। সেই অবিনশ্বর সত্তার জন্য চির নির্দিষ্ট। যিনি অন্য কারো দেওয়া জীবন দ্বারা নয়, নিজস্ব জীবন দ্বারাই চিরঞ্জীব এবং যার অনুগ্রহ শক্তির উপর ভর করে বিশ্ব নিখিলের এ গোটা ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত রয়েছে। কোনো ব্যক্তি বা কোনো শাসক এ বৈশিষ্ট্যের অধিকারী হতে পারে না। কারণ এ ব্যাপারে সে সম্পূর্ণ অযোগ্য, অক্ষম, কাজেই সে সার্বভৌমত্বের দাবীদার হতে পারে না।