১
ইসলামে সার্বভৌমত্বের স্বরূপ
লেখকঃ ড. মোঃ আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৬
(৭) হস্তান্তর আযোগ্যতা (Inalienability)
সার্বভৌম ক্ষমতাকে হস্তান্তর করা যায় না। এটা হস্তান্তর অযোগ্য। সার্বভৌমত্ব ইসলামী রাষ্ট্রের প্রাণস্বরূপ এবং এর উপরই ইসলামী রাষ্ট্রের অস্তিত্ব নিভর্রশীল। মানুষ যেমন তার প্রাণ অপরকে দান করে বেঁচে থাকতে পারে না। বৃক্ষ যেমন তার পল্লব জন্মাবার ক্ষমতা পরিত্যাগ করে টিকতে পারে না, নদী যেমন তার উচ্ছল পানিরাশির গতি বন্ধ করে নিশ্চল হয়ে থাকতে পারে না। তেমনি রাষ্ট্র ও আল্লাহর সার্বভৌমত্ব পরিত্যাগ করে তার যথার্থ লক্ষ্যে উপনীত হতে পারে না। এ সার্বভৌমত্ব ত্যাগ করার অর্থই হচ্ছে ইসলমী রাষ্ট্রের বিলুপ্তি। সুতরাং আল্লাহর সার্বভৌমত্ব ইসলামী রাষ্ট্রের মূলশক্তি। পরিশেষে বলা যায় যে, রাষ্ট্রের সার্বভৌমত্ব হতে হয় স্থায়ী, সার্বজনীন, অসীম, চরম, অবিভাজ্য, একক এবং হস্তান্তর অযোগ্য। কোনো রাষ্ট্রে যদি এগুলোর কোনো একটির অনুপস্থিতি দেখা যায় তবে সেখানে রাষ্ট্র সার্বভৌম হতে পারে না। ফলে রাষ্ট্রের আভ্যন্তরীণ শৃঙ্খলা বিঘ্নিত হতে বাধ্য এবং বহিঃশত্রুর আক্রমণ থেকেও রাষ্ট্রকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে। আর এসব বৈশিষ্ট্য বিবেচনায় একমাত্র মহান আল্লাহই সার্বভৌম ক্ষমতার অধিকারী হতে পারেন অন্য কোনো মানুষের পক্ষে স্থায়ী, একক, সার্বজনীন সার্বভৌম ক্ষমতার অধিকারী হওয়া অসম্ভব।