hadith book logo

ইসলামে সার্বভৌমত্বের স্বরূপ

লেখকঃ ড. মোঃ আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

ছ. রাজনৈতিক সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর :

এ পৃথিবীতে রাজনৈতিক সার্বভৌমত্ব বা (political Sovereignty) একমাত্র আল্লাহ তা‘আলার। কারণ আল্লাহ তা‘আলার আইনগত সার্বভৌমত্ব মানব সমাজে যে প্রতিষ্ঠানই রাজনৈতিক শক্তি বলে কার্যকর করার জন্য প্রতিষ্ঠিত হবে, আইন ও রাজনীতির পরিভাষা তাকে কখনো সার্বভৌমত্বের মালিক বলা যায় না। যে শক্তির আইনগত সার্বভৌমত্ব নেই, যার ক্ষমতা ও এখতিয়ার এক উচ্চতর আইন আগে থেকে সীমিত ও অনুগত বানিয়ে দিয়েছে এবং যার পরিবর্তন করার কোনো ক্ষমতা তার নেই সে কখনো সার্বভৌমত্বের ধারক হতে পারে না। বরং এ প্রতিষ্ঠানকে আল-কুরআনের ভাষায় খিলাফত নামে অভিহিত করা হয়। অর্থাৎ এ প্রতিষ্ঠান স্বয়ং একচ্ছত্র শাসক নয় বরং একচ্ছত্র শাসকের প্রতিনিধি মাত্র। সুতরাং সর্বশেষ এ কথাই প্রমাণিত হয় রাজনৈতিক সার্বভৌমত্ব একমাত্র মহান রাব্বুল ‘আলামিনের।