hadith book logo

ইসলামে সার্বভৌমত্বের স্বরূপ

লেখকঃ ড. মোঃ আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

৬। অসীম জ্ঞান ও বিচক্ষনতা (Unlimited knowledge and farsightedness)

ইসলামী সার্বভৌমত্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এ সার্বভৌমত্বের দাবীদার অসীম জ্ঞান ও বিচক্ষণতার অধিকারী। সর্বোচ্চ ক্ষমতার মালিক বিধায় তিনি সর্বোচ্চ জ্ঞানী ও বিশ্বের প্রশাসন পরিচালনা কার্যে খবরাখবর পাবার জন্য তিনি কারো উপর নির্ভরশীল নন। মহান আল্লাহ বলেন,

﴿ ۚ يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡۖ ٢٥٥ ﴾ [ البقرة : ٢٥٥ ]

‘‘তিনি স্বয়ং সৃষ্টি জগতের সবার অগ্র পশ্চাতের বা প্রকাশ্য-অপ্রকাশ্য যাবতীয় খবরাখবর সম্পর্কে পূর্ণ ওয়াকিফহাল।’’৭

যেমন দুনিয়ার কোনো শাসক তার অধীনস্থ রাজ্যের খবরাখবরের জন্য বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। শাসক নিজে জ্ঞান রাখেন না তাকে জ্ঞাত করা হয়। এ ক্ষেত্রে আল্লাহর বাণী প্রনিধানযোগ্য, মহান আল্লাহ তা‘আলা আরো বলেন:

﴿ وَلَا يُحِيطُونَ بِشَيۡءٖ مِّنۡ عِلۡمِهِۦ ٢٥٥ ﴾ [ البقرة : ٢٥٥ ]

‘‘তাঁর জ্ঞাত বিষয়ের কিছুই মানুষের জ্ঞান সীমার আয়ত্তাধীন হতে পারে না। তবে আল্লাহ তাঁর অসীম জ্ঞান থেকে মানুষকে যা কিছু দান করেছেন, মানুষ শুধূ তাই জানে এর বেশী নয়।’’ [সূরা আল বাকারাহ:২৫৫।]

অপরাধী বা অন্য কারো সম্পর্কে আল্লাহর জ্ঞানী সর্বব্যাপী। কে বির্পযকারী, আর কে সংশোধনকারী তা আল্লাহ জানেন।’’৯