hadith book logo

ইসলামে সার্বভৌমত্বের স্বরূপ

লেখকঃ ড. মোঃ আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

সার্বভৌমত্বের সংজ্ঞা:

সার্বভৌমত্ব রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এটি ব্যতীত স্বাধীন কোনো রাষ্ট্র কল্পনা করা যায় না। কোনো রাষ্ট্রে যদি সার্বভৌমত্ব না থাকে তবে সেটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে না। নির্দিষ্ট ভূখণ্ডে এ উপাদানটির সমন্বয়ে রাষ্ট্র যাবতীয় ক্ষমতা ও কর্তৃত্ব পরিচালনা করে থাকে। রাষ্ট্রের ক্ষমতা ও নাগরিকদের আনুগত্য প্রর্দশনে সার্বভৌমত্বের ধারণা অতীব জরুরী।

যে সমস্ত প্রশ্ন রাজনীতির চিন্তা-ভাবনায় একটি স্থায়ী বির্তকের সূচনা করেছে, সে রকম একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের নাম সার্বভৌমত্ব। সার্বভৌমত্বের সংজ্ঞা সঠিকভাবে নির্ধারণ করা আজও সম্ভব হয়নি। রাষ্ট্রচিন্তাবিদরা বিভিন্নভাবে এর সংজ্ঞা নিরূপন করেছেন।