hadith book logo

ইসলামে সার্বভৌমত্বের স্বরূপ

লেখকঃ ড. মোঃ আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

২। চির প্রতিষ্ঠিত (Al quayaum Endlessly Established)

এ প্রসঙ্গে আয়াতুল কুরসীতে ‘আল কাইয়্যুম’ শব্দ ব্যবহার করা হয়েছে। কাইয়্যুম শব্দ কেয়াম শব্দ হতে উৎপন্ন। এর অর্থ হচ্ছে এ যে, নিজে বিদ্যমান থেকে অন্যকেও বিদ্যমান রাখেন এবং নিয়ন্ত্রণ করেন। তার সত্তা স্থায়ীত্বের জন্য অন্য কারো মুখাপেক্ষী নয়। অর্থাৎ আল্লাহ শুধু চিরঞ্জীব শ্বাশত সত্তাই নন তিনি ক্ষমতায় চির প্রতিষ্ঠিত। মূহুর্তের জন্যও তিনি সার্বভৌম কর্তৃত্ব প্রয়োগ কার্য থেকে অবসর গ্রহণ করেন না। এ বৈশিষ্ট্যের দিক থেকেও মানুষ একবারেই অযোগ্য।