১
ইসলামে সার্বভৌমত্বের স্বরূপ
লেখকঃ ড. মোঃ আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩
৪। মৌলকথা, চরমতা ও সীমাহীনতা : (original, Absolute and Unlimited)
আয়াতুল কুরসীর বর্ণনা হতে এটি প্রতীয়মান হয় যে, সার্বভৌম ক্ষমতা মৌলিক চরম ও সীমাহীন। বিধান দেয়ার ক্ষমতা সার্বভৌম শক্তির চরম ক্ষমতা। এ ক্ষমতা কোনো কিছুর দ্বারা সীমিত নয়। সৃষ্টি জগতে এর সমকক্ষ বা এর উর্ধ্বে কোনো ক্ষমতা থাকতে পারে না। সার্বভৌম সত্তা আল্লাহ চূড়ান্ত ক্ষমতার আঁধার। তিনি সমস্ত শক্তি ও ক্ষমতার উৎস। তাঁর ক্ষমতা শুধু কোনো পূর্ণ সত্তার উপরই নয়। বরং এ সত্তার সবচেয়ে ক্ষুদ্রতম একক তাঁর ইচ্ছা ও আদেশ প্রতিফলিত হয়। আরো সহজভাবে বলতে গেলে, মানুষ অন্য যে কোনো প্রাণী বা উদ্ভিদ তাঁর নির্দেশেই পরিচালিত হয়, বিষয়টি এটিই নয় বরং ঐ প্রাণীর প্রত্যেকটি কোষ বা তাঁর ক্ষুদ্রতম একক মহান আল্লাহর ইচ্ছা ও আদেশে পরিচালিত হয়। ঠিক তেমনিভাবে এ মহাবিশ্বের প্রত্যেকটি অনু-পরমানু তাঁর নিয়ন্ত্রনাধীন।