১
ইসলামে সার্বভৌমত্বের স্বরূপ
লেখকঃ ড. মোঃ আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৫
জ. আল্লাহর সার্বভৌমত্ব অসীম ও অনন্ত:
মহান আল্লাহর সার্বভৌমত্ব অনন্ত ও অসীম। এর কোনো লয় নেই, নেই কোনো পরিবর্তন। সুতরাং সঙ্গত কারণেই এতে কোনো দ্বিতীয় সত্তার অস্তিত্ব বা অংশীদারিত্ব নেই। আল্লাহর সার্বভৌমত্ব শুধু এ পৃথিবীতে সীমাবদ্ধ নয়, পারলৌকিক জীবন ও জগতে তিনি একচ্ছত্র সার্বভৌমত্বের মালিক। প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন তাঁর সৃষ্টির সবকিছুর উপর একচ্ছত্র মালিকানার অধিকারী এতে কারো একবিন্দু পরিমাণও অংশ নেই। এটা বন্য পশুরা না বুঝলেও আল্লাহর সৃষ্টি বুদ্ধিমান জীব হিসেবে কমপক্ষে আমাদের বুঝা উচিত। এ সম্পর্কে কুরআনে এসেছে,
﴿ ٱلۡمُلۡكُ يَوۡمَئِذٖ لِّلَّهِ يَحۡكُمُ بَيۡنَهُمۡۚ فَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ ٥٦ ﴾ [ الحج : ٥٦ ]
‘‘সার্বভৌমত্ব সে দিন আল্লাহরই; তিনি তাদের বিচার করবেন। অতএব, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তারা নিয়ামতপূর্ণ কাননে থাকবে।’’ [সূরা হজ্ব: ৫৬।]
অন্য আয়াতে আল্লাহ তা‘আলা বলেন:
﴿ٱلۡمُلۡكُ يَوۡمَئِذٍ ٱلۡحَقُّ لِلرَّحۡمَٰنِۚ وَكَانَ يَوۡمًا عَلَى ٱلۡكَٰفِرِينَ عَسِيرٗا ٢٦ ﴾ [ الفرقان : ٢٥ ]
‘‘সে দিন (কিয়ামতের দিন মানুষ স্পষ্ট বুঝতে পারবে যে,) বাদশাহী কেবল মাত্র রহমানের-ই। আর তা (কিয়ামত) অমান্যকারীদের জন্য বড় কঠিন দিন হবে। [সূরা আল ফুরকান:২৫।]
মহান আল্লাহ আরও বলেন:
﴿ مَٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ ٤ ﴾ [ الفاتحة : ٤ ]
‘‘বিচারের দিনের মালিক।’’ [সূরা আল ফাতেহা:৪।]
আরও বলেন,
﴿ إِنَّا نَحۡنُ نَرِثُ ٱلۡأَرۡضَ وَمَنۡ عَلَيۡهَا وَإِلَيۡنَا يُرۡجَعُونَ ٤٠ ﴾ [ مريم : ٤٠ ]
‘‘নিশ্চয় আমরাই চূড়ান্ত মালিকানার অধিকারী হব, পৃথিবীর এবং তার উপর যারা আছে তাদের এবং আমাদেরই কাছে তারা প্রত্যাবর্তিত হবে।’’ [সূরা মরিয়ম:৪০।]