hadith book logo

যেসব কারণে ইবাদাত বরবাদ হয়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

সমাজে প্রচলিত কিছু বিদআত

বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় যে, ভালো কাজ মনে করে এমন কতগুলো আমল মানুষের মাঝে প্রচলিত আছে, যা সরাসরি কুসংস্কার ও বিদআত। সমাজে এগুলোর প্রচলন আছে, এ কারণে মানুষ এগুলো পালন করে যাচ্ছে। তাই যেসব আমলের কোন শরয়ী দলীল নেই তা যেহেতু বিদআতের পর্যায়ে পড়ে সেজন্য এসব কাজকর্ম থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। সমাজে প্রচলিত কিছু বিদআতী কাজকর্ম নিম্নে উল্লেখ করা হলো এবং এক্ষেত্রে প্রকৃত সুন্নাত ও করণীয় কী তাও উল্লেখ করা হলো :