১
যেসব কারণে ইবাদাত বরবাদ হয়
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
ইবাদাতের সংজ্ঞা
اَلْعِبَادَةُ (আল ইবাদাত) শব্দের আভিধানিক অর্থ হলো, দাসত্ব করা, অনুগত হওয়া, নত হওয়া ও অনুসরণ করা। এর পারিভাষিক সংজ্ঞা হলো,
اَلْعِبَادَةُ اِسْمٌ جَامِعٌ لِكُلِّ مَا يُحِبُّهُ اللهُ وَيَرْضَاهُ مِنَ الْاَقْوَالِ وَالْاَعْمَالِ الظَّاهِرِ وَالْبَاطِنَةِ
প্রকাশ্য ও গোপন যেসব কথা ও কাজ আল্লাহ তা‘আলা পছন্দ করেন এবং তাতে সন্তুষ্ট হন তাকে ইবাদাত বলা হয়। [আছারুল ইবাদাত ফী হায়াতিল মুসলিম, আবদুল মুহসিন।]
ইবাদাতের মূল কথা হচ্ছে :
(১) মানুষ একমাত্র আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে, তাঁরই কাছে প্রার্থনা করবে এবং তাঁরই সামনে শ্রদ্ধা ও ভালোবাসায় মাথা নত করবে।
(২) মানুষ আল্লাহর বান্দা ও দাস হয়ে থাকবে। তাঁর মুকাবিলায় স্বেচ্ছাচারী নীতি অবলম্বন করবে না এবং তাঁকে ছাড়া আর কারো দাসত্ব করবে না।
(৩) মানুষ আল্লাহর হুকুমের আনুগত্য করবে ও তাঁর আইন মেনে চলবে। মানুষ নিজেই নিজের শাসক হবে না এবং আল্লাহ ছাড়া আর কারো কর্তৃত্ব স্বীকার করবে না।