hadith book logo

কবরের বর্ণনা

লেখকঃ মুহাম্মদ ইকবাল কীলানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭

কবরের নে’মত সমূহ সত্য

মাসআলা-৫২ ঈমানদারগণ কবরে জান্নাতের নে’মত ভোগ করবে।

الَّذِیۡنَ تَتَوَفّٰىہُمُ الۡمَلٰٓئِکَۃُ طَیِّبِیۡنَ ۙ یَقُوۡلُوۡنَ سَلٰمٌ عَلَیۡکُمُ ۙ ادۡخُلُوا الۡجَنَّۃَ بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۳۲﴾

ফেরেশতাগণ যাদের মৃত্যু ঘটায় পবিত্র থাকা অবস্থায়, ফেরেশতাগণ বলবে তোমাদের প্রতি শান্তি তোমরা যা করতে এর ফলে জান্নাতে প্রবেশ কর। (সূরা নাহাল- ৩০)

মাসআলা-৫৩ কবর মোমেনের জন্য সবুজ বাগান হবে যেখানে ১৪ তারিখের পূর্ণিমার চাঁদের আলোর ন্যায় আলো হবেঃ

قال ان المؤمن في قبره لفي روضة خضراء غير حب له عن ابي هريرة بينا عن رسول الله قبره سبعون ذراعا و ينوله كالقمر ليلة البذور )) رواه أبو يعلى

অর্থঃ আবু হুরাইরা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ মোমেন তার কবরে সবুজ বাগানের মধ্যে থাকবে। তার কবরকে ৭০ হাত প্রশস্ত করে দেয়া হবে। আর তা ১৪ তারিখের পূর্ণিমার চাঁদের আলোর ন্যায় আলোকময় হবে। (আবু ইয়া’লা)[1]

নোটঃ অন্য হাদীসে কবরের প্রশস্ততার ব্যাপারে বর্ণিত হয়েছে যে সত্তর হাত দৈর্ঘ এবং সত্তর হাত প্রশস্ত। কবরের প্রশস্ততা মোমেনের আমল অনুযায়ী হবে। এব্যাপারে আল্লাহই ভাল জানেন।

মাসআলা-৫৪ ঈমানদারগণকে কবরে, জান্নাতে তাদের ঠিকানা সকাল সন্ধায় দেখানো হয়।

قال اين احدکم اذا مات غرض عليه مقعدة عن ابن عمر رضى الله عنهما اثر رسول الله بالغداة و العشى ان كان من أهل الجنة في أهل الجنة وان كان من أهل النار فمن أهل النار يقال الله إليه يوم القيمة ) رواه مسلم هذا مقعدك حتى بعث

আবদুল্লা বিন ওমর (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ তোমাদের মধ্যে কোন ব্যক্তি যখন মৃত্যু বরণ করে তখন সকাল সন্ধায় তাকে তার ঠিকানা দেখানো হয়। যদি জান্নাতী হয় তাহলে জান্নাতে তার ঠিকানা তাকে দেখানো হয়। আর যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামে তার ঠিকানা তাকে দেখানো হয় এবং তাকে বলা হয় যে, এ হল তোমার আবাস স্থল, কিয়ামতের দিন তোমাকে এখানে পাঠানো হবে। (মুসলিম)[2]

মাসআলা-৫৫ মোমেনকে কবরে জান্নাতের বিছানা এবং পোশাকের ব্যবস্থা করা হয়।

নোটঃ প্রমাণ ৯১ নং মাসআলার হাদীস।

মাসআলা-৫৬ মোমেনের কবর থেকে জান্নাতের দিকে একটি রাস্তা খুলে দেয়া হয়।

নোটঃ প্রমাণ ৯২ নং মাসআলার হাদীস।

ফুটনোট

[1] - মহিউদ্দীন আদিব লিখিত আত্ তারগিব ওয়াত্তারহিব, হাদীস নং-৫২১৬

[2] - কিতাবুল জান্না ওয়া সিফাতিহি, বাবু আরযিল মাকআ’দ আলাল মায়্যিতি।