hadith book logo

কবরের বর্ণনা

লেখকঃ মুহাম্মদ ইকবাল কীলানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২

রুহদের কি পৃথিবীতে ফিরে আসা সম্ভব?

মাসআলা-১৪৯ মৃত্যুর পর কোন নবী, ওলী, শহিদের রুহ পৃথিবীতে ফিরে আসা সম্ভব কি?

وَ جَآءَ مِنۡ اَقۡصَا الۡمَدِیۡنَۃِ رَجُلٌ یَّسۡعٰی قَالَ یٰقَوۡمِ اتَّبِعُوا الۡمُرۡسَلِیۡنَ ﴿ۙ ۲۰﴾ اتَّبِعُوۡا مَنۡ لَّا یَسۡئَلُکُمۡ اَجۡرًا وَّ ہُمۡ مُّہۡتَدُوۡنَ ﴿۲۱﴾ وَ مَا لِیَ لَاۤ اَعۡبُدُ الَّذِیۡ فَطَرَنِیۡ وَ اِلَیۡہِ تُرۡجَعُوۡنَ ﴿۲۲﴾ ءَاَتَّخِذُ مِنۡ دُوۡنِہٖۤ اٰلِہَۃً اِنۡ یُّرِدۡنِ الرَّحۡمٰنُ بِضُرٍّ لَّا تُغۡنِ عَنِّیۡ شَفَاعَتُہُمۡ شَیۡئًا وَّ لَا یُنۡقِذُوۡنِ ﴿ۚ ۲۳﴾ اِنِّیۡۤ اِذًا لَّفِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿۲۴﴾ اِنِّیۡۤ اٰمَنۡتُ بِرَبِّکُمۡ فَاسۡمَعُوۡنِ ﴿ؕ ۲۵﴾ قِیۡلَ ادۡخُلِ الۡجَنَّۃَ ؕ قَالَ یٰلَیۡتَ قَوۡمِیۡ یَعۡلَمُوۡنَ ﴿ۙ ۲۶﴾ بِمَا غَفَرَ لِیۡ رَبِّیۡ وَ جَعَلَنِیۡ مِنَ الۡمُکۡرَمِیۡنَ ﴿۲۷﴾

অর্থঃ নগরীর প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে আসল, সে বললঃ হে আমার সম্প্রদায়! রাসূলদের অনুসরণ কর। অনুসরণ কর তাদের যারা তোমাদের নিকট কোন প্রতিদান চায়না এবং তারা সৎ পথ প্রাপ্ত। আমার কি হয়েছে যে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার নিকট তোমরা প্রত্যাবর্তীত হবে আমি তারই ইবাদত করব না? আমি কি তার পরিবর্তে অন্য মাবুদ গ্রহণ করব? দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে তাদের সুপারিশ আমার কোন কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধার ও করতে পারবে না। এরুপ করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব আমি তো তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোন।

তাকে বলা হলঃ জান্নাতে প্রবেশ কর, সে বললঃ হায়! আমার সম্প্রদায় যদি জানতে পারত। কি কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন। (সূরা ইয়াসীন -২০-২৭)

নোটঃ মৃত্যুর পর যদি রুহেরা পৃথিবীতে আসা এবং কারো সাথে কথা বার্তা বলা সম্ভব হত তাহলে মোমেন ব্যক্তি এ দুঃখ প্রকাশ করত না। হায়! আমার সম্প্রদায় যদি জানতে পারত। কি কারনে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন।

মাসআলা-১৫০ কবরের প্রশ্ন উত্তরে কামিয়াব ও জান্নাতের নে’মত পাওয়ার পর মোমেন ব্যক্তি পৃথিবীতে পুণরায় এসে তার আত্মীয়- স্বজনদেরকে তার সু পরিনতির কথা জানানোর আশা প্রকাশ করে কিন্তু অনুমতি পায় না।

নোটঃ হাদীস মাসলা নং- ৪৮ এবং ১০০ দ্রঃ।

মাসআলা-১৫১ শাহাদাত বরণের পর শহিদের আত্মা পুণরায় দুনিয়ায় এসে আবারো শহিদ হওয়ার আশা ব্যক্ত করে কিন্ত অনুমতি পায় না।

নোটঃ হাদীস মাসলা নং- ১৪৭ দ্রঃ।