১
আল বিদায়া ওয়ান নিহায়া ১ম খন্ড
লেখকঃ আবুল ফিদা হাফিজ ইবন কাসীর আদ-দামেশকী (র) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৮
নূহ (আ) সম্পর্কে আরো কিছু তথ্য
আল্লাহ তা’আলা বলেনঃ
( ذۚ إِنَّهُۥ كَانَ عَبۡد ࣰ ا شَكُور ࣰا)
[Surat Al-Isra’ 3]
“নিশ্চয়ই সে ছিল এক পরম কৃতজ্ঞ বান্দা।” কেউ কেউ বলেন, নূহ (আ) পানাহার ও পোশাক পরিধানসহ সকল কাজেই আল্লাহ তা’আলার প্রশংসা করতেন।৭৭ (গোটা সূরাটির অনুবাদ ইতিপূর্বে দেয়া হয়েছে। - সম্পাদক)
ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ “আল্লাহ তাআলা সে বান্দার প্রতি সন্তুষ্ট হন, যে খাদ্য খেয়ে কিংবা পানীয় পান করে তার প্রশংসা জ্ঞাপন করে। এভাবে ইমাম মুসলিম, তিরমিযী, নাসাঈ, আবু উসামা (রা) সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন।
বলাবাহুল্য যে, شكور সে ব্যক্তিকে বলা হয়, যে যাবতীয় ইবাদত পালন করে অন্তর, রসনা ও অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা। কারণ শোকর আদায় এসব পদ্ধতিতেই হয়ে থাকে। যেমন কবি বলেনঃ
افادتكم النعماء مني ثلاثة – يذی و لسانی و الضمير المحجبا
অর্থাৎ আমার পক্ষ থেকে তিনটি নিয়ামত তোমাদেরকে উপকৃত করেছে। আমার হাত, আমার রসনা ও আমার সে হৃদয় যা দৃশ্যমান নয়।