১
আল বিদায়া ওয়ান নিহায়া ১ম খন্ড
লেখকঃ আবুল ফিদা হাফিজ ইবন কাসীর আদ-দামেশকী (র) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৪
জান্নাতে হযরত ইবরাহীম (আ)-এর প্রাসাদ
হাফিজ আবু বকর আল বাযযার (র) আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ জান্নাতের মধ্যে মনি-মুক্তা দ্বারা নির্মিত একটি অতি মনোরম প্রাসাদ রয়েছে। কোন ভাঙ্গাচুরা বা ফাটল তাতে নেই। আল্লাহ তাঁর খলীলের জন্যে এটি তৈরি করেছেন। আল্লাহর মেহমান হিসেবে তিনি তাতে থাকবেন। বাযযার (র) আবু হুরায়রা (রা) সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। অতঃপর বাযযার (র) বলেন, এই হাদীসের বর্ণনাকারী হামমাদ ইবন সালামা থেকে কেবল য়াযীদ ইবন হারুন ও নযর ইবন শুমায়লী মারফু হিসেবে হাদীসটি বর্ণনা করেছেন। ঐ দু’জন বাদে অন্য সবাই মওকূফ হিসেবে বর্ণনা করেছেন। এই ত্রুটি না থাকলে হাদীসটি সহীহ্-এর শর্তে উত্তীর্ণ হতো, কিন্তু ইমাম বুখারী ও মুসলিম (র) এটি বর্ণনা করেননি।