hadith book logo

আল বিদায়া ওয়ান নিহায়া ১ম খন্ড

লেখকঃ আবুল ফিদা হাফিজ ইবন কাসীর আদ-দামেশকী (র) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯

নূহ (আ)-এর সাওম পালন

ইবন মাজাহ (র) নূহ (আ)-এর রোযা অধ্যায়ে বলেছেন যে, আবু ফিরাস (র) বলেন, তিনি আবদুল্লাহ ইবন আমর (রা)-কে বলতে শুনেছেন যে, আমি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি যে, নূহ (আ) ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন ব্যতীত সারা বছর সাওম পালন করতেন। এভাবে ইবন মাজাহ্ (র) অন্য সূত্রে এবং অন্য পাঠেও হাদীসটি বর্ণনা করেছেন।

তাবারানী আবদুল্লাহ ইবন আমর (রা) সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ নূহ (আ) ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন ব্যতীত সারা বছর, দাউদ (আ) বছরের অর্ধেক এবং ইবরাহীম (আ) প্রতি মাসে তিনদিন করে রোযা রাখতেন।