hadith book logo

আল বিদায়া ওয়ান নিহায়া ১ম খন্ড

লেখকঃ আবুল ফিদা হাফিজ ইবন কাসীর আদ-দামেশকী (র) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০

নূহ (আ)-এর হজ্জ

হাফিজ আবু ইয়ালা বর্ণনা করেন যে, ইবন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) হজ্জ করেন। এক পর্যায়ে তিনি উসফান উপত্যকায় এসে উপনীত হলে বললেন, ‘আবু বকর! এ কোন উপত্যকা?’ আবু বকর (রা) বললেন, ‘এ হলো উসফান উপত্যকা।’ রাসূলুল্লাহ (সা) বললেনঃ ‘এ প্রান্তর দিয়ে নূহ (আ), হুদ (আ) ও ইবরাহীম (আ) তাদের লাল রঙের জওয়ান উটনীতে চড়ে অতিক্রম করেছেন। ওগুলোর লাগাম ছিল খেজুর গাছের ছালের তৈরি। তাদের পরনে তখন থাকতো চোগা ধরনের লুঙ্গি এবং গায়ে থাকতো চিত্র-বিচিত্র চাদর। তাঁরা আদিঘর কাবায় হজ্জ পালন করতেন।’ বর্ণনাটি গরীব পর্যায়ের।