hadith book logo

মহা উপদেশ (‘আদী ইবন মুসাফিরের অনুসারীদের এর কাছে লেখা চিঠি)

লেখকঃ শাইখুল ইসলাম আহমাদ ইবন তাইমিয়্যাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

বাতিল ও ভ্রষ্টতার মূলনীতি

যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশেদীনের স্বর্ণ যুগে মুসলিমগণের সাথে সম্পৃক্তকারী কেউ কেউ বিশাল ইবাদাত থাকা সত্ত্বেও ইসলাম থেকে বের হয়ে গেছে, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন, তাহলে প্রমাণিত হলো আধুনিক কালেও ইসলাম ও সুন্নতের সঙ্গে সম্পৃক্ত কোনো কোনো লোক ইসলাম ও সুন্নাহ হতে বেরিয়ে যাবে। এমনকি অনেকেই সুন্নতের অনুসারী দাবী করবে কিন্তু তারা সুন্নতের অনুসারী নয়; বরং তারা ইসলাম ও সুন্নাহ হতে সম্পূর্ণ বেরিয়ে গেছে। আর এর পশ্চাতে রয়েছে বহু কারণ: