১
মহা উপদেশ (‘আদী ইবন মুসাফিরের অনুসারীদের এর কাছে লেখা চিঠি)
লেখকঃ শাইখুল ইসলাম আহমাদ ইবন তাইমিয়্যাহ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৬
মু‘তাযিলা ও রাফেদ্বীদের অবস্থান:
উপরোক্ত হাদীসসমূহ সহীহ হাদীস গ্রন্থাবলীতে বর্ণিত আছে। পূর্ববর্তী আলেম সমাজ ও ইমামগণ এ হাদীসগুলো গ্রহণ করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামা‘আত হাদীসগুলো গ্রহণ করার বিষয়ে একমত পোষণ করেছেন। শুধুমাত্র জাহমিয়া সম্প্রদায় ও তাদের অনুসারী মু‘তাযিলা, রাফেদ্বী ও অনুরূপ আক্বীদাপন্থী দলের লোকেরা বিষয়টি অস্বীকার করেছেন, তারা আল্লাহ তা‘আলার গুণাবলী, দর্শনসহ বিভিন্ন আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে অস্বীকার করেছে। এরাই হলো নির্গুণবাদী মু‘আততিলাহ; সৃষ্ট জীবের মধ্যে নিকৃষ্টতম জীব।আল্লাহর দীন ইসলাম মধ্যপন্থী দীন, যাতে কোনো বাড়াবাড়ি নেই এবং হঠকারিতাও নেই। উভয় বাতিল সম্প্রদায় এক- যারা আখিরাতে আল্লাহর দর্শণ লাভ বিষয়ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীসসমূহকে অস্বীকার করে, দুই- যারা বাড়াবাড়িকে গ্রহণ করে এবং আল্লাহকে দুনিয়াতে চোখ দ্বারা দেখা যাবে বলে দাবি করে- এ উভয় দলের মাঝমাঝিতে ইসলামের অবস্থান। বাকী উভয় দলই গোমরাহ ও পথভ্রষ্ট।