hadith book logo

সংক্ষিপ্ত ইসলাম ও জাহেলিয়াতের দ্বন্দ্ব

লেখকঃ সাইয়্যেদ মাহমূদ শুকরী আলূসী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

১৬। সৎ লোকদের ব্যাপারে বাড়াবাড়ি

জাহেলী যুগের লোকেরা ওলামা ও আউলিয়াদের ব্যাপারে বাড়াবাড়ি করতো।

আল্লাহ বলেন-

وَقَالَتِ الْيَهُودُ عُزَيْرٌ ابْنُ اللَّهِ وَقَالَتِ النَّصَارَى الْمَسِيحُ ابْنُ اللَّهِ ذَلِكَ قَوْلُهُمْ بِأَفْوَاهِهِمْ يُضَاهِئُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُوا مِنْ قَبْلُ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ ﴿30﴾ اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ وَالْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا إِلَهًا وَاحِدًا لَا إِلَهَ إِلَّا هُوَ سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ . ( سورة التوبة : 30-31)

‘ইয়াহূদীরা বলেছে ওযায়ের আল্লাহর পুত্র, ওদিকে নাছারারা বলে ঈসা মসীহ আল্লাহর পুত্র। এটা তাদের মুখের (অবাস্তব) কথা মাত্র। তারাতো তাদের ন্যায়ই কথা বলছে যারা তাদের পূর্বে কাফের হয়ে গেছে। আল্লাহ তাদেরকে ধ্বংস করুন! তারা কোনো দিকে যাচ্ছে? তারা আল্লাহকে ছেড়ে নিজেদের ধর্ম-যাজক ও পুরোহিতদের প্রভু বানিয়ে নিয়েছে এবং মারইয়ামের পুত্র মসীহকেও। অথচ তাদের প্রতি এই আদেশ করা হয়েছে যে, তারা শুধুমাত্র এক মাবুদের ইবাদত করবে যিনি ব্যতীত মাবুদ হওয়ার যোগ্য কেইউ নেই, তিনি তাদের শরীক স্থির হতে পবিত্র।’ (সূরা আত-তাওবাঃ ৯: আয়াত ৩০-৩১)

এখানে ‘আহবার’ ও ‘রুহবান’ বা পীর- পুরোহিতদেরকে ‘রব’ হিসাবে গ্রহণ করার অর্থ এই যে, ঐ সময় তাদের কথার উপরেই হালাল-হারাম নির্ধারিত হতো। বাঁচার জন্য কিংবা কোনো কিছুর মঙ্গলের আশায় এদেরকেই ডাকতো। তাদেরই উত্তরসূরীরা আজও বেঁচে আছে পূর্ব ও পশ্চিমের বিভিন্ন প্রান্তে। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীস বর্ণে বর্ণে সত্য হয়েছে। তিনি বলেছেন - ‘অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের রীতি-নীতি অনুসরণ করবে’। (হাদীস)।

যার ফলে আজ আমরা অধিকাংশ লোককে দেখি আল্লাহ ও তাঁর সত্য দ্বীন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। রকমারী বেদআতে তারা হাবুডুবু খাচ্ছে। বিভ্রান্তি ও গুমরাহীর ধু-ধু ময়দানে তারা দিশেহারা হয়ে ঘুরছে। কিতাব ও সুন্নাহ এবং তার আন্দোলনকারীদের বিরুদ্ধে লড়ছে। ফলে দ্বীন আজ তাদের কাছে যেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। ইসলাম আজ প্রকাশ্য বিপদের মধ্যে পড়ে গেছে।