১
সংক্ষিপ্ত ইসলাম ও জাহেলিয়াতের দ্বন্দ্ব
লেখকঃ সাইয়্যেদ মাহমূদ শুকরী আলূসী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৪
৪২। নবী ও রাসূলদের ব্যাপারে বাড়াবাড়ি করা
আল্লাহ বলেন-
يَا أَهْلَ الْكِتَابِ لَا تَغْلُوا فِي دِينِكُمْ وَلَا تَقُولُوا عَلَى اللَّهِ إِلَّا الْحَقَّ إِنَّمَا الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ رَسُولُ اللَّهِ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَى مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ فَآَمِنُوا بِاللَّهِ وَرُسُلِهِ وَلَا تَقُولُوا ثَلَاثَةٌ انْتَهُوا خَيْرًا لَكُمْ إِنَّمَا اللَّهُ إِلَهٌ وَاحِدٌ سُبْحَانَهُ أَنْ يَكُونَ لَهُ وَلَدٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَفَى بِاللَّهِ وَكِيلًا . ( سورة النساء : 171)
‘হে কিতাবীগণ (ইয়াহূদী ও নাছারা), তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর সম্পর্কে সত্য ছাড়া বলো না। মরিয়মের পুত্র ঈসা মসীহ আল্লাহর রাসূল ও তাঁর কলেমা ও আদেশ মাত্র- যা তিনি মরিয়মের প্রতি নিক্ষেপ করেছিলেন। অতএব, তোমরা আল্লাহ ও তাঁর রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করো এবং বলো না যে, আল্লাহ ‘তিন’। (এমন বলা হতে) বিরত হও, তোমাদের কল্যাণ হবে। নিশ্চয়ই আল্লাহ একমাত্র উপাস্য। ‘তাঁর সন্তান হবে’ এসব বিষয় হতে তিনি পবিত্র। (সূরা আন-নিসা, ৪: আয়াত ১৭১)
সৃষ্টিকর্তার ব্যাপারে বাড়াবাড়ি করা যখন এতবড় মহাপাপ, তখনৃসষ্টির ব্যাপারে বাড়াবাড়ি করা কত বড় অন্যায়। যেমন মূর্তি পূজা, অলী আওলিয়ার পূজা প্রভৃতি করা হয়ে থাকে। নূহ আলাইহিস সালামের কওম যেমন নাসর, সোআ, ইয়াগুছ প্রভৃতির এবং খৃষ্টানরা ঈসা আলাইহিস সালামের পূজা করে থাকে। লোকেরা আল্লাহর উপরে এমনি ধরণের আরও বহু অসত্যারোপ করে থাকে।