hadith book logo

সংক্ষিপ্ত ইসলাম ও জাহেলিয়াতের দ্বন্দ্ব

লেখকঃ সাইয়্যেদ মাহমূদ শুকরী আলূসী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫০

৪৮। শাফা‘আতের ভুল অর্থ গ্রহণ করা

তারা সূরা যুখরুফের নিম্নোক্ত আয়াতকেও মিথ্যা ভেবেছিল-

وَلَا يَمْلِكُ الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِهِ الشَّفَاعَةَ إِلَّا مَنْ شَهِدَ بِالْحَقِّ وَهُمْ يَعْلَمُونَ ( سورة الزخرف : 86)

‘আল্লাহকে ছেড়ে তারা অন্য যাদেরকে ডাকে, তারা শাফাআতের অধিকার রাখে না। তবে হ্যাঁ, যারা মনে-প্রাণে তাওহীদের সাক্ষ্য দিয়েছে (তারা ব্যতীত) যদিও তারা একথা নিজেরাও জানে’। (সূরা আয-যুখরুফ, ৪৩: আয়াত ৮৬)

তারা যাদেরকে ডাকে, তাদের মধ্যে আছে মালাইকা, ঈসা আলাইহিস সালাম, ওযায়ের আলাইহিস সালাম এবং অন্যান্য অসংখ্য কল্পিত ব্যক্তি যাদেরকে তারা তাদের জন্য শাফাআতকারী বলে মনে করে।

আজকের দিনেও আমরা দেখতে পাই, মূর্তির সামনে লোকেরা দাড়িয়ে থাকে। তাদেরকে ধিক্কার দিলে জওয়াবে বলে এদেরকে তো আমরা মাবুদ বা উপাস্য মানি না বরং শাফাআতকারী মনে করি। কবর পূজারী মুসলিম আর মূর্তি পূজারী অমুসলিম কি একই ধারণায় বিশ্বাসী নয় ?