hadith book logo

সংক্ষিপ্ত ইসলাম ও জাহেলিয়াতের দ্বন্দ্ব

লেখকঃ সাইয়্যেদ মাহমূদ শুকরী আলূসী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৩

৫১। সত্যের উপরে মিথ্যার আবরণ দেওয়া

আহলে কিতাব ইয়াহূদী-খৃষ্টানদের দের সম্পর্কে আল্লাহ বলেন-

يَا أَهْلَ الْكِتَابِ لِمَ تَلْبِسُونَ الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُونَ الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ . ( سورة البقرة : 71)

‘হে কিতাবধারীগণ! তোমরা সব কিছু জানা সত্বেও কেন সত্য গোপন করছো এবং তার উপর মিথ্যার আবরণ ছড়াচ্ছ ? (সূরা আলে ইমরান ৩: আয়াত ৭১)

এখানে ইয়াহূদী-খৃষ্টানদেরদের সত্য গোপন করার চারটি তাৎপর্য হতে পারে। যেমন- একঃ তাওরাত ও ইঞ্জিলের মূল গ্রন্থে রদবদল। দুইঃ তারা মুখে ইসলামকে স্বীকার করে ও মুনাফেকীকে গোপন করে। তিনঃ মুসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাস করে এবং চারঃ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সত্যতাকে মনে মনে বিশ্বাস করে, কিন্তু মুখে মিথ্যা বলে।