hadith book logo

সংক্ষিপ্ত ইসলাম ও জাহেলিয়াতের দ্বন্দ্ব

লেখকঃ সাইয়্যেদ মাহমূদ শুকরী আলূসী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০

৩৮। আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করা

এ বিষয়ে কুরআনে বহু জায়গায় বর্ণিত হয়েছে। যেমন সূরায়ে কাহাফে বলা হয়েছে-

قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا ﴿103﴾ الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا ﴿104﴾ أُولَئِكَ الَّذِينَ كَفَرُوا بِآَيَاتِ رَبِّهِمْ وَلِقَائِهِ فَحَبِطَتْ أَعْمَالُهُمْ فَلَا نُقِيمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا ﴿105﴾ ذَلِكَ جَزَاؤُهُمْ جَهَنَّمُ بِمَا كَفَرُوا وَاتَّخَذُوا آَيَاتِي وَرُسُلِي هُزُوًا ﴿106﴾ ( سورة الكهف : 103-106)

‘(হ নবী) আপনি বলুন যে, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত লোকদের সম্পর্কে খবর দিব যারা তাদের সারা জীবনের প্রচেষ্টাসমূহ বরবাদ করেছে? অথচ ভাবতো যে, তারা অতি উত্তম কাজই করছে। এরাই হচ্ছে আল্লাহর আয়াতসমূহকে ও আল্লাহর সাক্ষাতকে অস্বীকারকারী। ফলে তাদের সমস্ত আমল নিষ্ফল হয়েছে। আমরা এদের জন্য কেয়ামতের দিনে দাঁড়িপাল্লা খাঁড়া করবো না। তাদের এই অস্বীকৃতির বদলা একমাত্র জাহান্নাম। কেননা তারা আমার আয়াতসমূহকে এবং রাসূলদেরকে ঠাট্টা-বিদ্রূপ করেছিল’। (সূরা আল-কাহাফ, ১৮: আয়াত ১০৩-১০৬)

দলীলসমূহ দ্বারা একথাও প্রমাণিত হয়েছে যে, তাদের মধ্যে কিছু লোক ছিল যারা আল্লাহর আয়াতসমূহের কিছু কিছু অস্বীকার করতো এবং কেউ কেউ পুরোপুরি মুখ ফিরিয়ে নিত।

প্রিয় পাঠকের নিকট একথা নিশ্চয় গোপন নেই যে, জাহেলী যুগের উপরোক্ত স্বভাবের অধিকারী বরং তার চাইতেও কঠোর প্রকৃতির লোকের বর্তমান যুগে মোটেই অভাব নেই।