১
কুরআন ও আধুনিক বিজ্ঞান
লেখকঃ ডা. জাকির নায়েক • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৮
পাহাড়-পর্বত দৃঢ়ভাবে প্রোথিত
ভূ-পৃষ্ঠের উপরিভাগ বহুসংখ্যক মজবুত প্লেটে বিভক্ত যেগুলোর ঘনত্ব প্রায় ১০০ কিলোমিটার। প্লেটগুলো আংশিক গলিত অঞ্চলে ভাসমান, যাকে Aestheno sphere (এসথেনাসফিয়ার) বলে।
পাহাড়-পর্বত গড়া শুরু হয় পাত বা প্লেটগুলোর প্রান্তসীমায়। পৃথিবীর কঠিন আবরণ সমুদ্রের ৫ কিলোমিটার নিচ পর্যন্ত বিস্তৃতপ্রায় ৩৫ কিলোমিটার মোটা সমতল মহাদেশীয় পৃষ্ঠগুলোর নিচ এবং প্রায় ৮০ কিলোমিটার মোটা বিশাল পর্বতমালার নিচ পর্যন্ত বিস্তৃত। এ সুদৃঢ় ভিত্তির ওপর পাহাড়-পর্বত দাঁড়িয়ে আছে। কোরআনও নিম্নের আয়াতে পাহাড়-পর্বতের শক্তিশালী ভিত্তির কথা বলে :
وَ الۡجِبَالَ اَرۡسٰہَا
অর্থ : আর তিনি পাহাড়-পর্বতকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। (সূরা নাযিয়াত :৩২)
وَ اِلَی الۡجِبَالِ کَیۡفَ نُصِبَتۡ
অর্থ : (তারা কি দেখে না) পাহাড়ের দিকে, তা কিভাবে স্থাপন করা হয়েছে। (সূরা গাশিয়াহ : ১৯)
وَ اَلۡقٰی فِی الۡاَرۡضِ رَوَاسِیَ اَنۡ تَمِیۡدَ بِکُمۡ
অর্থ : তিনি পৃথিবীতে পর্বতমালা স্থাপন করেছেন, যাতে এটি তোমাদেরকে নিয়ে ঝুঁকে না পড়ে। (সূরা লুকমান : ১০)

অর্থ : আর তিনি পৃথিবীর ওপর বোঝা রেখেছেন যে, কখনও যেন তা তোমাদেরকে নিয়ে হেলেদুলে না পড়ে। (সূরা নাহল : ১৫)