১
কুরআন ও আধুনিক বিজ্ঞান
লেখকঃ ডা. জাকির নায়েক • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭
ছায়াপথ সৃষ্টির পূর্বে প্রাথমিক গ্যাস পিণ্ড
বিজ্ঞানীরা বলেছেন যে, মহাবিশ্বে ছায়াপথ গঠিত হওয়ার পূর্বে, আকাশ সম্পর্কীয় পদার্থগুলো প্রাথমিকভাবে গ্যাস জাতীয় পদার্থের আকারে ছিল। সংক্ষেপে বলা যায়, ছায়াপথ তৈরির পূর্বে বিপুল পরিমাণ গ্যাস জাতীয় পদার্থ কিংবা মেঘ বিদ্যমান ছিল। আকাশ সম্পর্কিত প্রাথমিক পদার্থকে বর্ণনা করতে ‘ধোঁয়া’ শব্দটি গ্যাসের চেয়ে অধিকতর যথার্থ। কোরআনের নিচের আয়াতে ব্যবহৃত ‘দুখা-ন’ শব্দটি দ্বারা বিশ্বের এ অবস্থাটিকে বুঝায় যার অর্থ হচ্ছে ধোঁয়া।
ثُمَّ اسۡتَوٰۤی اِلَی السَّمَآءِ وَ ہِیَ دُخَانٌ فَقَالَ لَہَا وَ لِلۡاَرۡضِ ائۡتِیَا طَوۡعًا اَوۡ کَرۡہًا ؕ قَالَتَاۤ اَتَیۡنَا طَآئِعِیۡنَ
অর্থ : অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধূম্রকুঞ্জ, এরপর তিনি তাকে এবং পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আস ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, স্বেচ্ছায় আসলাম। (সূরা ফুচ্ছিলাত :১১)
তাছাড়া এটা স্বতঃসিদ্ধ যে, ‘বিগ ব্যাঙ’-এর স্বাভাবিক ফল হল এ ঘটনা এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পূর্বে আরবের কারো কাছে এটি পরিচিত ছিল না। তাহলে, এ জ্ঞানের উৎস কি ছিল?