hadith book logo

কুরআন ও আধুনিক বিজ্ঞান

লেখকঃ ডা. জাকির নায়েক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪

মানুষকে সৃষ্টি করা হয় নুতফাহ (অতি সামান্য পরিমাণ তরল) থেকে

মহিমান্বিত কোরআন কমপক্ষে এগার বার উল্লেখ করেছে যে, মানুষ নুতফাহ থেকে সৃষ্ট। ‘নুতফাহ’-এর অর্থ হল ‘নগণ্য পরিমাণ তরল’ বা ‘এক ফোটা তরল’ যা পেয়ালাশূন্য করার পর পড়ে থাকে। এ বিষয়টি কোরআনের নিম্নলিখিত স্থানে উল্লিখিত হয়েছে–

১৬:৪; ১৮:৩৭, ২২:৫; ২৩:১৩; ৩৫:১১; ৩৬:৭৭; ৪০:৬৭; ৫৩:৪৬; ৭৬:৩৭; ৭৬:২ এবং ৮০:১৯।

সম্প্রতি বিজ্ঞান দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছে যে, একটি ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য গড়ে ৩০ লক্ষ শুক্রাণু হতে একটি মাত্র শুক্রাণুর প্রয়োজন অর্থাৎ, নিষিক্তকরণের জন্য শুধু নির্গত শুক্রকীটের ১/৩ মিলিয়ন ভাগ অথবা ০.০০০০৩% শুক্রাণুর প্রয়োজন।