hadith book logo

কুরআন ও আধুনিক বিজ্ঞান

লেখকঃ ডা. জাকির নায়েক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২

১৩. সাধারণ বিজ্ঞান আঙ্গুলের ছাপ

اَیَحۡسَبُ الۡاِنۡسَانُ اَلَّنۡ نَّجۡمَعَ عِظَامَہٗ . بَلٰی قٰدِرِیۡنَ عَلٰۤی اَنۡ نُّسَوِّیَ بَنَانَہٗ

অর্থ : মানুষ কি মনে করে যে, আমি কখনো তার হাড়সমূহকে একত্রিত করব না? হ্যাঁ, সক্ষম, আমি তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত যথাযথভাবে সুবিন্যস্ত করতে সক্ষম। (সূরা কেয়ামাহ : ৩-৪)

অবিশ্বাসীরা প্রশ্ন করে যে, মানুষ মরে গেলে হাড়গুলো মাটির মধ্যে বিভিন্ন অংশে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন হওয়ার পরও এগুলোর পুনরুত্থান এবং বিচারের দিন পৃথক পৃথক সকল মানুষকে কিভাবে চিহ্নিত করা হবে? সর্বশক্তিমান আল্লাহ জবাব প্রদান করে বলেন যে, তিনি শুষ্ক হাড়গুলোকে জমা করা নয় বরং আমাদের আঙ্গুলের ছাপও যথার্থভাবে পুনরায় তৈরি করতে সক্ষম।

ব্যক্তি পরিচয় নির্ধারণের ব্যাপারে কোরআন কেন আঙ্গুলের ছাপ সম্পর্কে কথা বলেছে? ১৮৮০ সালে স্যার ফ্রান্সিস গোল্ট-এর গবেষণার ফলাফলের ওপর ভিত্তি করে পরিচয় নির্ধারণে আঙ্গুলের ছাপ বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে গ্রহণ করা হয়। সমগ্র বিশ্বে এমন দুজন ব্যক্তিও নেই যাদের আঙ্গুলের ছাপ সম্পূর্ণ একই রকম। এ কারণে বিশ্বব্যাপী পুলিশ বাহিনী অপরাধীদের শনাক্ত করতে আঙ্গুলের ছাপ পরীক্ষা করে।

১৪০০ বছর পূর্বে প্রত্যেক ব্যক্তির আঙ্গুলের ছাপের অনন্যতা সম্পর্কে কে জানত? অবশ্যই স্বয়ং স্রষ্টা ব্যতীত আর কেউই জানত না।