hadith book logo

কুরআন ও আধুনিক বিজ্ঞান

লেখকঃ ডা. জাকির নায়েক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে

وَ مِنۡ کُلِّ شَیۡءٍ خَلَقۡنَا زَوۡجَیۡنِ

অর্থ : আর আমি প্রত্যেক জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। (সূরা যারিয়াত : ৪৯)

এ আয়াতটি সকল কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টির প্রতি ইঙ্গিত করেছে। মানুষ ছাড়াও প্রাণী, গাছপালা, ফল-ফলাদিতে এ জোড়া লক্ষণীয়। বিদ্যুতে যেমন আছে ধনাত্মক ও ঋণাত্মক চার্জ, সেরকম প্রত্যেক বস্তুর পরমাণুতে ঋণাত্মক (Negative) চার্জবাহী, ইলেকট্রন ও ঋণাত্মক (Positive) চার্জবাহী প্রোটন আছে।

سُبۡحٰنَ الَّذِیۡ خَلَقَ الۡاَزۡوَاجَ کُلَّہَا مِمَّا تُنۡۢبِتُ الۡاَرۡضُ وَ مِنۡ اَنۡفُسِہِمۡ وَ مِمَّا لَا یَعۡلَمُوۡنَ

অর্থ : পূত পবিত্র সেই সত্তা যিনি জমিন থেকে উৎপন্ন উদ্ভিদকে, মানুষকে এবং যা তারা জানে না তার প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। (সূরা ইয়াসিন :৩৬)

কোরআন এখানে বলেছে যে, বর্তমানে মানুষ যা জানে না এবং পরবর্তী সময়ে যা আবিষ্কৃত হতে পারে সেগুলোসহ সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।