hadith book logo

কুরআন ও আধুনিক বিজ্ঞান

লেখকঃ ডা. জাকির নায়েক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

১১. শরীর তত্ত্ববিদ্যা রক্ত সঞ্চালন এবং দুধের উৎপাদন

মুসলিম বিজ্ঞানী ইবনে নাফীসের ৬০০ বছর পূর্বে এবং পশ্চিমা বিশ্বে উইলিয়াম হারওয়ে কর্তৃক রক্ত চলাচলের ধারণা দেয়ার ১০০০ বছর পূর্বে, কোরআন অবতীর্ণ হয়েছিল। প্রায় ১৩০০ বছর পূর্বে এটা জানা ছিল যে, অন্ত্রে কি ঘটে এবং বিপাকীয় প্রক্রিয়ায় খাদ্যের বিভিন্ন উপাদান শোষিত হয়ে দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের পুষ্টি সাধন করে। কোরআনের একটি আয়াত দুধের উপাদানের উৎস সম্পর্কে বর্ণনা করে, যা এ মতবাদগুলোর সাথে পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।

ওপরের মতগুলোর ব্যাপারে কোরআনের আয়াত বুঝাতে হলে, এটা জানা গুরুত্বপূর্ণ যে, অন্ত্রনালীতে কি কি রাসায়নিক প্রক্রিয়া ঘটে এবং সেখান থেকে অর্থাৎ খাদ্যের নির্যাস কি করে একটি জটিল প্রক্রিয়ায় রক্তে প্রবাহিত হয়। কখনো কখনো তা রাসায়নিক বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে লিভারের মাধ্যমে রক্তে প্রবাহিত হয়। রক্ত সেগুলোকে শরীরের প্রত্যেক অঙ্গ-প্রত্যঙ্গে সরবরাহ করে, যার মধ্যে দুধ উৎপাদনকারী লালাগ্রন্থিও অন্তর্ভুক্ত।

সহজ কথায়, অন্ত্রনালীর কিছু বিশেষ ধরনের নির্যাস অন্ত্রের আবরণের মধ্যদিয়ে বেরিয়ে আসে এবং এ নির্যাসগুলো রক্ত সঞ্চালনের মাধ্যমে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে পৌঁছায়।

যদি আমরা কোরআনের নিম্নলিখিত আয়াতটির মর্মার্থ বুঝতে চাই, তাহলে উল্লেখিত ধারণাটির যথার্থ মূল্যায়ন করা যায়।

وَ اِنَّ لَکُمۡ فِی الۡاَنۡعَامِ لَعِبۡرَۃً ؕ نُسۡقِیۡکُمۡ مِّمَّا فِیۡ بُطُوۡنِہٖ مِنۡۢ بَیۡنِ فَرۡثٍ وَّ دَمٍ لَّبَنًا خَالِصًا سَآئِغًا لِّلشّٰرِبِیۡنَ

অর্থ : আর নিশ্চয়ই তোমাদের জন্য চতুষ্পদ জন্তুসমূহের মধ্যে চিন্তা করার বিষয় রয়েছে। আমি তোমাদেরকে পান করাই তাদের উদরাস্থিত বস্তুসমূহের মধ্য থেকে গোবর ও রক্ত নিঃসৃত দুধ যা পানকারীদের জন্য উপকারী। (সূরা আন নাহল : ৬৬)

وَ اِنَّ لَکُمۡ فِی الۡاَنۡعَامِ لَعِبۡرَۃً ؕ نُسۡقِیۡکُمۡ مِّمَّا فِیۡ بُطُوۡنِہَا وَ لَکُمۡ فِیۡہَا مَنَافِعُ کَثِیۡرَۃٌ وَّ مِنۡہَا تَاۡکُلُوۡنَ

অর্থ : আর নিশ্চয়ই তোমাদের জন্য চতুষ্পদ জন্তুসমূহের মধ্যে চিন্তা করার বিষয় রয়েছে। আমি তোমাদেরকে তাদের পেটে যা আছে (দুধ) তা থেকে পান করাই। আর তাতে তোমাদের জন্য রয়েছে বহুবিধ উপকার। তোমরা তা থেকে খাও। (সূরা মুমিনুন : ২১)

গবাদি পশুর দুধ উৎপাদন সম্পর্কে কোরআনের বর্ণনা আর আধুনিক শরীর তত্ত্ববিদ্যা যা আবিষ্কার করেছে তা বিস্ময়করভাবে মিলে যায়।