hadith book logo

কুরআন ও আধুনিক বিজ্ঞান

লেখকঃ ডা. জাকির নায়েক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

মানুষ সৃষ্টি হয় ছুলালাহ (তরল পদার্থের নির্যাস) থেকে

ثُمَّ جَعَلَ نَسۡلَہٗ مِنۡ سُلٰلَۃٍ مِّنۡ مَّآءٍ مَّہِیۡنٍ

অর্থ : অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেন, তুচ্ছ পানির নির্যাস থেকে। (সূরা সাজদাহ :৮)

আরবি শব্দ سللة (সুলালাহ) মানে তরল পদার্থের নির্যাস বা অবিভক্ত কোন বস্তুর সর্বোত্তম অংশ। আমরা এখন জানতে পেরেছি যে, পুরুষের দেহে তৈরি কয়েক মিলিয়ন শুক্রাণু থেকে ডিম্বাণুতে প্রবেশকারী একটি মাত্র শুক্রাণুই নিষেক ক্রিয়া সম্পাদনের জন্য আবশ্যক। কয়েক মিলিয়নের মধ্য থেকে এই একটি মাত্র শুক্রাণুকীটকে কোরআন ‘সুলালাহ’ বলে উল্লেখ করেছে। বর্তমানে আমরা এটাও জেনেছি যে, স্ত্রী কর্তৃক উৎপাদিত হাজার হাজার ডিম্বাণুর মধ্য হতে মাত্র একটি ডিম্বাণু নিষিক্ত হয়ে থাকে। হাজার হাজার ডিম্বাণু থেকে কেবল একটি ডিম্বাণুকেও ‘সুলালাহ’ নামে কোরআন উল্লেখ করেছে।

তরল পদার্থ থেকে সুষমভাবে বের করে আনার অর্থেও ‘সুলালাহ’ শব্দটি ব্যবহৃত হয়। তরল পদার্থ দ্বারা জননকোষ ধারণকারী নারী ও পুরুষের ডিম্বাণু সংক্রান্ত তরল পদার্থকে বোঝায়। ডিম্বাণু ও শুক্রাণু উভয়কে নিষিক্তকরণের প্রক্রিয়ায় সুষমভাবে তাদের নিজস্ব পরিমণ্ডল থেকে বের করে আনা হয়।