hadith book logo

কুরআন ও আধুনিক বিজ্ঞান

লেখকঃ ডা. জাকির নায়েক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭

মৌমাছি

وَ اَوۡحٰی رَبُّکَ اِلَی النَّحۡلِ اَنِ اتَّخِذِیۡ مِنَ الۡجِبَالِ بُیُوۡتًا وَّ مِنَ الشَّجَرِ وَ مِمَّا یَعۡرِشُوۡنَ . ثُمَّ کُلِیۡ مِنۡ کُلِّ الثَّمَرٰتِ فَاسۡلُکِیۡ سُبُلَ رَبِّکِ ذُلُلًا

অর্থ : আর তোমার প্রতিপালক মৌমাছিকে নির্দেশ দিলেন : পাহাড়ের গায়ে গাছে এবং উঁচু চালে ঘর তৈরি কর। অতঃপর প্রত্যেক ফল থেকে আহার কর, এবং তোমার প্রতিপালকের (শিখানো) সহজ পদ্ধতি অনুসরণ কর। (সূরা নাহল : ৬৮-৬৯)

১৯৭৩ সালে ভন-ফ্রিচ মৌমাছির আচরণ ও যোগাযোগের ওপর গবেষণার জন্য নোবেল পুরস্কার লাভ করেন। কোন নতুন বাগান বা ফুলের সন্ধান পাওয়ার পর একটি মৌমাছি আবার মৌচাকে ফিরে যায় এবং ‘মৌমাছি নৃত্য’ নামক আবরণের মাধ্যমে তার সহকর্মী মৌমাছিদেরকে সেখানে যাওয়ার সঠিক গতিপথ ও মানচিত্র বলে দেয়। অন্যান্য শ্রমিক মৌমাছিকে তথ্য দেয়ার লক্ষ্যে এ ধরনের আচরণ আলোকচিত্র ও অন্যান্য পদ্ধতির সাহায্যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। কোরআন উপরের আয়াতের সাহায্যে কিভাবে তার পালনকর্তার প্রশস্ত পথের সন্ধান পায় তা উল্লেখ করেছে।

শ্রমিক মৌমাছি বা সৈনিক মৌমাছি হচ্ছে স্ত্রী মৌমাছি। সূরা আন-নাহলের উপরিউক্ত ৬৮ ও ৬৯ নং আয়াতে উল্লিখিত ক্রিয়াপদে স্ত্রীলিঙ্গ ব্যবহৃত হয়েছে ( کلى এবং فاسلکلى চল ও খাও)। এর দ্বারা ইঙ্গিত পাওয়া যায় যে, খাদ্যের অন্বেষণে বাসা ত্যাগকারী মৌমাছি হল স্ত্রী মৌমাছি। অন্য কথায়, সৈনিক কিংবা শ্রমিক মৌমাছি হচ্ছে স্ত্রীজাতীয় মৌমাছি।

বস্তুত শেক্সপিয়ারের ‘Henry the forth’ নাটকের কিছু সংলাপে মৌমাছি সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে, মৌমাছিরা হল সৈনিক এবং তাদের একটি রাজা রয়েছে। শেক্সপিয়ারের যুগে মানুষ মৌমাছি সম্পর্কে এ রকমই ভাবত। তারা ভাবত যে, কর্মী মৌমাছিরা পুরুষ এবং ঘরে ফিরে তাদেরকে একটি রাজা মৌমাছির কাছে জবাবদিহি করতে হয়। যাহোক, এটা সত্য নয়। শ্রমিক মৌমাছিরা হল স্ত্রী এবং তারা রাজা মৌমাছির কাছে নয় বরং রানী মৌমাছির কাছে জবাবদিহি করে। কিন্তু এ বিষয়টি ৩০০ বছর পূর্বে আধুনিক অনুসন্ধানে আবিষ্কৃত হয়েছে (অথচ কোরআন তা ১৪০০ বছর পূর্বে বলেছে)।